ধানমন্ডি-৩২ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, নিস্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল টিম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে পুলিশের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে ককটেল দুটি নিরাপদে নিস্ক্রিয় করে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উদ্ধার হওয়া এই বিস্ফোরকগুলো নিস্ক্রিয় করার প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ‘ধানমন্ডি-৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কলাবাগান মাঠে ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে।’
তিনি আরও জানান, ককটেলগুলো উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি সাদা কাগজ উদ্ধার করা হয়, যার ওপর ‘প্রজন্ম ৭১’ লেখা ছিল।
মন্তব্য করুন
