ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: 26 November 2026, 3:47 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সময় কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত বিসি সেলিং রেটের বেশি দাম নিতে পারবে না। নগদ ডলারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করা হয়। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত বিসি বিনিময় হার ব্যবহার করে।

এ অবস্থায় নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে কোনো ব্যাংকই নির্ধারিত এই হারের চেয়ে বেশি দামে গ্রাহকের কাছে নগদ ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে নতুন এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে নগদ বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য একটি সর্বোচ্চ মূল্যসীমা কার্যকর হবে। এতে ব্যাংকভেদে নগদ ডলার বিক্রির দরে অতিরিক্ত পার্থক্য এবং গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত হারের বেশি অর্থ নেওয়ার সুযোগ সীমিত হবে।

মন্তব্য করুন