অনলাইন ডেস্ক:
নাসা’র জ্যোতির্বিজ্ঞানীরা নতুন একটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন, যেটি আমাদের সৌরজগতের বাইরের এবং উত্তপ্ত নেপচুনের মতো। তারা দাবি করছেন যে, এটি এক বামন তারা’র কক্ষপথে ঘুরছে। এই এক্সোপ্ল্যানেটটির নাম ‘টিওআই–৩২৬১ বি’ এবং এটি নাসা’র স্পেস টেলিস্কোপ ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস) ব্যবহার করে আবিষ্কৃত হয়েছে।
গবেষকরা বলছেন, ‘টিওআই–৩২৬১ বি’ এখন পর্যন্ত আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। পৃথিবী থেকে এটি ৯৭৯ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই এক্সোপ্ল্যানেটটি প্রতি ২১ ঘণ্টায় নিজের থেকে ২৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত এক কমলা রঙের বামন তারা’কে প্রদক্ষিণ করে।
আকারে এটি আমাদের সৌরজগতের নেপচুনের সমান, তবে নেপচুনের চেয়ে এটি প্রায় দ্বিগুণ ঘন এবং পৃথিবীর চেয়ে প্রায় ৩০ গুণ ভারী, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞানভিত্তিক সাইট কসমস থেকে।











