ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পাকিস্তানে ভারতীয় হামলায় নিহত ২৬, আহত ৪৬

প্রকাশিত: 7 May 2025, 12:28 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ভারতের চালানো হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। সংস্থাটির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি বুধবার ভোরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।

তিনি জানান, অন্তত ছয়টি স্থানে এই হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও দাবি করেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় সময় রাত ১টার দিকে এই হামলা শুরু হয়। শুরুতে নয়জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬-এ।

প্রসঙ্গত, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সামরিক অভিযানের সূচনা বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন