পাকিস্তান থেকে আরও ২৬ হাজার ২৫০ টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তান থেকে আরও ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার (১৫ মার্চ) সকালে এসব চাল দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

তিনি জানান, জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) চুক্তির আওতায় এমভি মরিয়ম নামের একটি জাহাজে করে এই চাল বাংলাদেশে এসেছে।

এ সময় তিনি আরও বলেন, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।