ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় আছে: ইরানের আণবিক শক্তি সংস্থা

প্রকাশিত: 18 June 2025, 10:51 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় আছে বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার (এইওআই)। গতকাল বুধবার মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলে হয়, ইসরায়েলি সরকারের আগ্রাসনের পর ইরানের পারমাণবিক কর্মকান্ডের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ইসরায়েলি সাংবাদিকদের জোর দিয়ে বলেন, পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে।

এইওআই-এর কর্মকর্তা ও কর্মচারীদের উচ্চ মনোবলের প্রশংসা করে তিনি বলেন, সবাই তাদের শক্ত ঘাঁটিতে অবস্থান করছেন এবং অবিচলভাবে তাদের দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ ইসলামি জোর দিয়ে বলেন, ইরানি জনগণের মধ্যে গর্ব এবং শক্তি গভীরভাবে প্রোথিত, কারণ তারা কখনো বলপ্রয়োগ বা আত্মসমর্পণ করেনি। তেহরানের জ্যেষ্ঠ পারমাণবিক কর্মকর্তা শত্রুদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের মাধ্যমে তারা কোথাও সফল হতে পারবে না।

মেহের নিউজ জানিয়েছে, গত ১৩ জুন ভোরে ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে, সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায়ও আঘাত হানে। ইসরায়েলি হামলার ফলে কয়েক ডজন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। হামলায় ইরানের ইসফাহানের নাতানজ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়।

মন্তব্য করুন