অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক ফ্যাশন শো-এ খোলামেলা পোশাক পরিধান করার পর মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তবে, এবার এ বিষয়ে মুখ খুলে তিনি পালটা যুক্তি দিয়েছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
প্যারিস বলেন, “পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, তবে সকলেই নিজের মতো প্রতিক্রিয়া জানাতে পারেন। আমি বুঝতে পারছি না কেন এত আলোচনা হচ্ছে? এটা কোনো বড় বিষয় নয়। পশুরা পোশাক পরে না, মানুষেরও শরীর পশুর মতোই। তাই এটি নিয়ে বড় কথা বলার কিছু নেই। পৃথিবীতে আরও অনেক বড় কাজ রয়েছে।”
প্রসঙ্গত, পপ স¤্রাট মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস, যিনি তার বাবার নামের গৌরব বহন করছেন, বিশ্বব্যাপী তার নিজস্ব ফ্যাশন শৈলীর জন্য পরিচিত। মাইকেল জ্যাকসনের মতোই, যিনি তার অনন্য ‘মুনওয়াক’ দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন, প্যারিসও তার ব্যতিক্রমী স্টাইল ও জীবনযাত্রায় আলাদা পরিচিতি অর্জন করেছেন।











