প্রধান উপদেষ্টার ও মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রথমবারের মত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সিএও) একটি নির্ভরযোগ্য সূত্র বাসসকে এ তথ্য নিশ্চিত করেছে।

রোহিঙ্গা সংকট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এই বৈঠকের সম্ভাবনা ইঙ্গিত দিয়েছেন।

বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, “আমরা ভারতের সাথে এই বৈঠক আয়োজনের অনুরোধ করেছি এবং এটি অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।” তিনি আরও বলেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন, তাই অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে।

হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামী ৪ এপ্রিল অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

এছাড়া, ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

বিমানসটেক সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।