ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার ভিত্তিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার হংকং থেকে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরে তাকে আটক করা হয়, এমন তথ্য নিশ্চিত করেছে ফিলিপাইন সরকারের কর্মকর্তারা।

দুতার্তের বিরুদ্ধে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটিত করার অভিযোগ রয়েছে, যা তার মাদকবিরোধী অভিযানের সঙ্গে সম্পর্কিত। অভিযোগে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তার নেতৃত্বে পরিচালিত ‘মাদকবিরোধী যুদ্ধ’ বিচারের যথাযথ প্রক্রিয়া লঙ্ঘন করেছে এবং এর ফলে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

এছাড়া, গ্রেপ্তার হওয়ার আগে সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রদ্রিগো দুতার্তে বলেছিলেন, “আমি ফিলিপাইনের মানুষের জন্য সবকিছু করেছি। যদি এটি আমার ভাগ্যে থাকে, আমি মেনে নেব।”