বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন গুরুত্বর আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুলাই) ভোর ছয়টায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মহাসড়কের বাটাজোর এলাকায় ঢাকাগামী ট্রাকের সাথে বরিশালগামী আলিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়। খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও ৩িনজন নারী রয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।