ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ভারত, সুসম্পর্ক বজায় রাখার বার্তা

প্রকাশিত: 20 November 2026, 6:03 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার জোরালো আগ্রহ প্রকাশ করেছে ভারত, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে নয়াদিল্লি প্রতিবেশী এই দেশটির অভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং একই সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই আমাদের ধারাবাহিক অবস্থান। আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।

এ সময় প্রতিবেশী দেশটির অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিককালে গণমাধ্যমে আসা কিছু মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

মন্তব্য করুন