ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নিরাপত্তায় থাকবে এসএসএফ

প্রকাশিত: 23 November 2026, 3:05 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

আসন্ন আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফরকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে সরকার এবং তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (২২ নভেম্বর) প্রকাশিত এক সরকারি গেজেটে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত থাকবে দেশের বিশেষায়িত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

প্রকাশিত প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ অর্পিত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা প্রদান করেছে। সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মন্তব্য করুন