বাংলাদেশ-মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের বৈঠকে ছয়টি খাতে সহযোগিতার আলোচনা

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দুটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।

প্রতিনিধি পর্যায়ের আলোচনার আগে অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে উভয় দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, শিক্ষা, পর্যটন, বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার পক্ষে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।