বাইক্কা বিলে বিশ্বের দ্রুততম পাখি পেরিগ্রিন ফ্যালকন

অনলাইন ডেস্ক:

মৌলভীবাজারের বাইক্কা বিলে ২০২৫ সালের পাখি শুমারীতে পৃথিবীর দ্রুততম পাখি পেরিগ্রিন ফ্যালকন দেখা গেছে। এটি বাইক্কা বিলে প্রথমবারের মতো দেখা গেল। বাংলাদেশ বার্ড ক্লাবের আয়োজনে গত শনিবার পাখি শুমারী শেষ হয়। এ বছর ৩৮ প্রজাতির ৭ হাজার ৮৭০টি পাখির উপস্থিতি পাওয়া গেছে, যা বিগত দুই বছরের তুলনায় বেশি।

পাখি বিশেষজ্ঞ ড. পল থমসন জানান, “এ বছর পেরিগ্রিন ফ্যালকন দেখা গেছে, যা পৃথিবীর দ্রুততম পাখি। এটি ঘণ্টায় ৩৯০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।” অন্যান্য উল্লেখযোগ্য পাখি হিসেবে ৭৫০ মেটে মাথা টিটি এবং ৬৩৯ কাস্তেচরা দেখা গেছে।

বাইক্কা বিলের পাখি সংখ্যা প্রতিবছর পরিবর্তিত হয় এবং জলস্তর ও মৌসুমী পরিস্থিতির উপর তা নির্ভর করে।