বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে, থাকছেন না ডি৩ ট্রফিতে

অনলাইন ডেস্ক:

অস্ট্রেলিয়ার জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাস লিগে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান, যেখানে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাবেন।

অস্ট্রেলিয়ার শীর্ষ এই টি-টোয়েন্টি লিগে মুস্তাফিজুরের প্রথমবারের মতো অংশ নেওয়ার বিষয়টি বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

বোর্ডের কাছে এরই মধ্যে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন ৩১ বছর বয়সী এই পেসার। এ কারণে ডি৩ (ডমেস্টিক থ্রি) ট্রফির নিলামে সেভেন রিংস সিমেন্ট তাকে ৭০ লাখ পয়েন্টে কিনলেও টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে খেলতে দেখা যাবে না।

এদিকে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনও এবারের বিগ ব্যাশে অংশ নিচ্ছেন, যেখানে তাকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। তিনিও বিগ ব্যাশে খেলার জন্য বোর্ডের কাছে ছাড়পত্র চেয়েছেন এবং এ কারণে তাকেও ডি৩ ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাওয়া যাবে না, যদিও ফরচুন বরিশাল তাকে ৬০ লাখ পয়েন্টে দলে ভিড়েছিল।

বিগ ব্যাস লিগের এবারের ১৬তম আসর আগামী ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। অপরদিকে, ডি৩ ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্ট আগামী ১৫ ডিসেম্বর শুরু হয়ে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।

দুটি টুর্নামেন্ট প্রায় একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কারণে মুস্তাফিজ ও রিশাদ দুজনেই যেকোনো একটি টুর্নামেন্ট বেছে নিতে বাধ্য হয়েছেন।

বিগ ব্যাসে অভিষেক ঘটলে এটি হবে মুস্তাফিজের ক্যারিয়ারের ষষ্ঠ কোনো বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা। এর আগে তিনি আইপিএল, পিএসএল, এলপিএল, টি২০ ব্ল্যাস্ট ও আইএলটি২০ টুর্নামেন্টগুলোতে খেলেছেন।

উল্লেখ্য, বিদেশি লিগগুলোর মধ্যে তরুণ লেগ স্পিনার রিশাদ বিগ ব্যাশ ছাড়াও এর আগে পিএসএলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।