ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিদেশি পর্যবেক্ষক বিষয়ে নতুন নীতির ইঙ্গিত সিইসি নাসির উদ্দিনের

প্রকাশিত: 8 July 2025, 2:25 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ থাকবে, তবে বিগত তিনটি নির্বাচনে ‘ভালো সার্টিফিকেট’ দেওয়া পর্যবেক্ষকদের আর আমন্ত্রণ জানানো হবে না।

মঙ্গলবার (৯ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, “ইইউসহ অনেক দেশ পর্যবেক্ষকদের পাঠানোর আগ্রহ জানিয়েছে। তবে আগের তিনটি নির্বাচনকে যারা প্রশংসনীয় বলেছে, তাদের আমরা আর চাই না।”

বৈঠকে কানাডার রাষ্ট্রদূত নির্বাচনের প্রস্তুতি, ভোটার সচেতনতা কর্মসূচি এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে জানতে চান। সিইসি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে এ বিষয়ে পরিকল্পনা নিয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)–এর অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে কানাডা কিছু পরামর্শ দিতে পারে বলে জানিয়েছে।

কানাডার পক্ষ থেকে বলা হয়েছে, তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট এবং প্রয়োজনে ব্যালট প্রকল্পসহ বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করবে।

মন্তব্য করুন