ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

প্রকাশিত: 20 January 2026, 6:23 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে । এতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স মূল্যবান এই ধাতুর দাম ৪ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে।

আজ (২০ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে। লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলার ছুঁয়েছিল।

 

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৬ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে। এদিকে স্পট সিলভারের দাম প্রতি আউন্স ৯৪ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে।

 

বিশেষজ্ঞরা মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েছে। এর প্রভাবেই বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন। ফলে বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলার প্রতি আউন্সের সীমা অতিক্রম করেছে।

 

ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরু করার পর গত এক বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, মার্কিন সুপ্রিম কোর্ট এই সপ্তাহে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টার বিরুদ্ধে একটি মামলার শুনানি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অনিশ্চয়তাও স্বর্ণের দামে বাড়তি সহায়তা দিয়েছে।

 

যদিও ট্রাম্প সুদের হার কমানোর আহ্বান জানিয়ে আসছেন, তবুও ফেডারেল রিজার্ভের আগামী ২৭-২৮ জানুয়ারির বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি। সাধারণত নিম্ন সুদের হার এবং ভূ-রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণের মতো অ-ফলনশীল সম্পদ ভালো ফল দেয়।

 

ওয়ান্ডারের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, শ্রমবাজারের ধীরগতি ও ভোক্তা আস্থার দুর্বলতার কারণে ফেড ২০২৬ সাল পর্যন্ত সুদের হার কমানোর চক্র অব্যাহত রাখতে পারে। পরবর্তী সুদ কমানোর ঘোষণা জুন বা জুলাইয়ের দিকে আসতে পারে।

মন্তব্য করুন