ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ভূমিকম্পে কেঁপে উঠলো ইরানের কোম শহর

প্রকাশিত: 21 June 2025, 12:40 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় দেশটির কোম শহরে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে যায়।

প্রথমে অনেকেই ভেবেছিলেন, এটি ইসরায়েলের কোনো হামলা হতে পারে। কারণ, সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি স্বাভাবিক ভূমিকম্প, যার উৎপত্তি ছিল কোম শহরে।

রাজধানী তেহরানেও কম্পন অনুভূত হয়। প্রচণ্ড আতঙ্কে অনেকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। যদিও এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইরান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। অতীতে দেশটি বেশ কয়েকটি ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা অর্জন করেছে। ২০১৩ সালে কেরমান প্রদেশের বাম শহরে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় ৩৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল, যা ছিল দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি।

সরকারি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন