ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন, বাড়ছে উত্তেজনা

প্রকাশিত: 16 November 2026, 6:03 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে সেখানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। রোববার (১৫ নভেম্বর) রণতরীটি মধ্যপ্রাচ্য অঞ্চলে এসে পৌঁছায় বলে সংশ্লিষ্ট প্রতিবেদগুলোতে জানানো হয়েছে। এর মাধ্যমে অঞ্চলটিতে বর্তমানে মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল।

বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেছে। গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই সংঘাতে উপসাগরীয় অঞ্চলটি দীর্ঘদিন ধরে তীব্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে সংঘাত কিছুটা থমকে থাকলেও রোববার নতুন করে তা আবার শুরু হয়। ওই দিন মার্কিন মিত্র দেশ বাহরাইনে একটি ড্রোন হামলার দাবি করেছে ইরান, যার মাধ্যমে দীর্ঘ বিরতির অবসান ঘটে।

এর আগে গত শুক্রবারও বাহরাইনের দিকে ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। গত সেপ্টেম্বর মাসের পর উপসাগরীয় কোনো দেশের ওপর এটিই ছিল প্রথম হামলা। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হলো।

মন্তব্য করুন