ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মার্কিন দূতাবাসের অতিরিক্ত কর্মীরা ইরাক ছেড়েছেন

প্রকাশিত: 23 June 2025, 1:30 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও দূতাবাসের কর্মীর সংখ্যা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার মধ্যে গত সপ্তাহের শেষে মার্কিন ক‚টনৈতিক মিশনে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত কর্মীরা ইরাক ত্যাগ করেছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ওয়াশিংটনের হামলার পর গতকাল রোববার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান। ওই মার্কিন কর্মকর্তা এএফপি’কে জানান, ‘কার্যক্রমকে সহজতর করার জন্য আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, ২১ ও ২২ জুন অতিরিক্ত কর্মীরা ইরাক ত্যাগ করেছেন।’ ‘বিপুল সতর্কতা ও ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার কারণে’ গত সপ্তাহে শুরু হওয়া একটি প্রক্রিয়ার ধারাবাহিকতায় তারা ইরাক ত্যাগ করলো। মার্কিন দূতাবাস ও কনস্যুলেট চালু রয়েছে। গতকাল রোববার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোয় মার্কিন হামলার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধে যোগ দেয়। সংঘাত শুরু হলে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। এদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ইরাকে আশঙ্কা বাড়ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের সঙ্গে যোগ দিলে এই অঞ্চলে ওয়াশিংটনের স্বার্থ হুমকির মুখে পড়বে বলে তারা ইতোঃপূর্বে সতর্ক করেছিল।

মন্তব্য করুন