যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে ২০৫ জন ভারতীয় নাগরিককে নিয়ে একটি সামরিক উড়োজাহাজ সান আন্তোনিও থেকে ভারতীয় সময় রাত ৩টার দিকে উড্ডয়ন করেছে।

মার্কিন সামরিক উড়োজাহাজের মাধ্যমে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ভারত, যা সবচেয়ে দূরবর্তী গন্তব্য হিসেবে চিহ্নিত হয়েছে। পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে আরও পাঁচ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এ পর্যন্ত ছয়টি সামরিক উড়োজাহাজে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসীদের ফেরত পাঠানো হলেও, মাত্র চারটি উড়োজাহাজ গুয়াতেমালায় অবতরণ করতে সক্ষম হয়েছে। কলম্বিয়ায় প্রথমে দুটি উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের পাঠানোর পরিকল্পনা ছিল, তবে দেশটির প্রেসিডেন্ট উড়োজাহাজগুলোকে অবতরণের অনুমতি দেননি, যার ফলে দুই দেশের মধ্যে অচলাবস্থা সৃষ্টি হয়। পরে কলম্বিয়া নিজস্ব উড়োজাহাজে ওই অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর জানান, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত নেওয়ার বিষয়ে মোদী যথাযথ পদক্ষেপ নেবেন। ভারত ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী চিহ্নিত করেছে, যাদের ফেরত পাঠানো হবে।