যুক্তরাষ্ট্রে আবাসিক ভিসার ওয়েবসাইট চালুর ঘোষণা ট্রাম্পের
অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পিত ৫০ লাখ ডলারের মার্কিন আবাসিক ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ‘গোল্ডেন ভিসা’র জন্য অপেক্ষমাণ তালিকায় নাম লেখানোর সুযোগ এখন ঞৎঁসঢ়ঈধৎফ.মড়া-এ উন্মুক্ত করা হয়েছে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে বলেছেন, ‘হাজার হাজার মানুষ ফোন করে জানতে চাইছে কীভাবে তারা সুন্দর একটি পথ ধরে বিশ্বের সেরা দেশ এবং বাজারে প্রবেশাধিকার পেতে পারে। এপ্রিল মাসে এয়ার ফোর্স ওয়ান-এ প্রথম এই ভিসাটির নাম ঘোষণার সময় তিনি একটি স্বর্ণের প্রোটোটাইপ প্রদর্শন করেন, যেখানে তার মুখের ছবি ছিল।
তখন তিনি বলেছিলেন, এই বিশেষ পারমিট ‘দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই’ পাওয়া যেতে পারে। ভিসাগুলো এখনো চালু হয়নি, তবে গতকাল চালু হওয়া ওয়েবসাইটে আগ্রহীরা তাদের নাম, কাক্সিক্ষত ভিসা এবং ইমেইল ঠিকানা জমা দিতে পারছেন। সাইটে একটি হেডার রয়েছে যেখানে লেখা আছে ‘ট্রাম্প কার্ড আসছে’।
