ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরপর হামলা, পাল্টা জবাব ইরানের

প্রকাশিত: 23 June 2025, 5:35 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সোমবার (২৩ জুন) সকালে ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে, তেহরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্সেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

জবাবে ইরানও একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে, যা মাঝপথেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর মাত্র একদিন আগে, রবিবার (২২ জুন), যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় ‘সফল’ হামলা চালানোর দাবি করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৩ জুন ইসরায়েলের নজিরবিহীন হামলার পর থেকেই দুই দেশ একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততা এই সংঘর্ষকে আরও বিস্তৃত করে তুলেছে।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে – যা বিশ্বব্যাপী তেলের সরবরাহে বড় ধাক্কা হতে পারে। এ আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনের সঙ্গে যোগাযোগ করেছে পরিস্থিতি শান্ত করতে।

মন্তব্য করুন