ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাতের আঁধারে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রকাশিত: 8 May 2025, 1:27 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছেন। বিষয়টি বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তিনি দেশ ছেড়েছেন। নিরাপত্তার অভাবের অভিযোগে তিনি দেশে হাসপাতালে ভর্তি হননি। গতকাল রাত ১১টার দিকে সাধারণ যাত্রীর ছদ্মবেশে আবদুল হামিদ বিমানবন্দরে প্রবেশ করেন। মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা অবস্থায় তাকে দেখা যায়। পরবর্তীতে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, তিনি থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনার পর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। ২০২৫ সালের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতির হঠাৎ দেশত্যাগ ও মামলার প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন