ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল, নিট রিজার্ভ ২৯.৫৭ বিলিয়ন

প্রকাশিত: 20 November 2026, 5:43 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ এখন ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, দেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

রিজার্ভ বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৪ হাজার ৬০০ কোটি টাকার বেশি।

প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ২১৩ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন। এর মধ্যে শুধু ১৭ নভেম্বর এক দিনেই এসেছে ৮ কোটি ১০ লাখ ডলার, আর ১৮ নভেম্বর এসেছে ৭ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার — সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার।

মন্তব্য করুন