রোজা সম্পর্কে কিছু অজানা কথা

অনলাইন ডেস্ক:

দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর এখনও শিরোনামে রয়েছে। তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিয়ে এখনো ভক্তদের মধ্যে তুমুল চর্চা চলছে। তবে প্রশ্ন হচ্ছে, তাহসানের সঙ্গে বিয়ের আগে রোজাকে কতটা চিনতেন তার অনুরাগীরা? মূলত, তাহসানের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই রোজা আহমেদ নেটিজেনদের কাছে পরিচিত ছিলেন।

সম্প্রতি রোজার একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। সেখানে রোজা তার ক্যারিয়ার, পেশা এবং নানা অভিযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। একসময় মডেল ও অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তার, এমনকি জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন তিনি। রোজা বলেন, “একসময় ইচ্ছে ছিল মডেল হব, অভিনেত্রী হব।”

সাক্ষাৎকারে ভ্লগারদের বিরুদ্ধে নানা অভিযোগের কথা উঠলে রোজা বলেন, “এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার বলার কিছু নেই। আমি এত বড় কোনো ভ্লগার হয়ে যাইনি কিংবা কোনো ব্র্যান্ড প্রোমোটারও হইনি। তবে যারা এই পেশায় আছেন, তাদের আমি অনেক সম্মান করি, তারা অনেক ভালো করছেন।”

এছাড়াও, রোজা মেকআপ শিল্পী হিসেবে তার কাজের প্রসঙ্গে বলেন, “আমাদের অনেক সিনিয়র ভ্লগার যারা আছেন, যাদের নিয়ে এখন বিতর্ক হচ্ছে, তারা অনেক কষ্টে এই জায়গাতে এসেছেন, আর আমরা তাদের থেকেই শিখেছি। যখন আমরা ভ্লগার বলতে কিছু বুঝতাম না, তখন তাদের হাত ধরে বাংলাদেশে ভ্লগ এসেছে।”

ব্র্যান্ড প্রোমোটারদের ফটোশ্যুট নিয়ে কিছু অভিযোগ আসার প্রসঙ্গে রোজা বলেন, “আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন। একজন নামী-দামী সেলিব্রেটির কাছে না গিয়ে আপনারা আমাদের কাছে আসছেন। তাদের থেকেও যদি আমরা বেশি চার্জ করি, তারাও আমাদের নিচ্ছেন—আমরা কেন নেব না। এটা একটা ব্যবসা, আফটার অল।”

নিজের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ প্রসঙ্গে রোজা বলেন, “চাই আমার কাজকে সবাই জানবে। আমি বেছে কাজ করি, কারণ আমি একজন প্রোফেশনাল মেকআপ আর্টিস্ট।” তিনি আরও জানান, “ওরা যখন চায়, তখনই করতে হবে, না হলে কাজ হারিয়ে যায়। কিন্তু দিনশেষে এটা নিয়ে আমার আফসোস হয় না, কারণ কাজগুলো আমি শখের বসে করছি।”

রোজা আহমেদ বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা এক সাধারণ পরিবারের মেয়ে। তিনি পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজি নিয়ে এবং কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন। এরপর তিনি নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে একজন সফল উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত।