র‌্যাপিড ফায়ারে কিয়ারা আদভানির অজানা দিক

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি, যার ঝুলিতে রয়েছে ‘কবীর সিং’, ‘গুড নিউজ’, ‘শেরশাহ’-এর মতো হিট সিনেমা, এবার নিজের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে কথা বললেন ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে। র‍্যাপিড ফায়ার বিভাগে অংশ নিয়ে অভিনেত্রী জানান এমন কিছু তথ্য, যা অনেক ভক্তের কাছেই ছিল অজানা।

বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন কিয়ারা, সদ্যই মা হয়েছেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সংসার করছেন এই অভিনেত্রী। এমন সময়ে ক্যামেরার বাইরে একদম অন্যরকম এক কিয়ারা ধরা দিলেন এই সাক্ষাৎকারে।

চলুন জেনে নেওয়া যাক র‍্যাপিড ফায়ারে কিয়ারা আদভানির দেওয়া ১০টি চমকপ্রদ উত্তর—

ছোটবেলার স্বপ্ন? অভিনেত্রী হওয়ার ইচ্ছাই ছিল বরাবরের।

স্কুলে শিক্ষকদের কাছ থেকে ডাক? ক্লাস ফাঁকি দেওয়ার কারণে ব্ল্যাক লিস্টেড ছিলেন, মা ছিলেন হতাশ।

বাবা-মায়ের বিরক্তিকর অভ্যাস? প্রতিদিন কাজের সব খুঁটিনাটি জিজ্ঞেস করতেন। এখন অবশ্য কিয়ারাকে ব্যক্তিগত সময় দেন।

ভাইয়ের সঙ্গে প্রিয় স্মৃতি? হঠাৎ রবিবারের লাঞ্চ ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা।

প্রিয় খাবার? চকলেট, সুশি, দোসা।

অপছন্দের খাবার? ডিম—একদমই খেতে পারেন না, সাদা বা কুসুম, কিছুই না।

ভালোবাসার এক শব্দ? সুখ।

সবচেয়ে ভয় কিসে? পাখি! ওরা যেন উড়ে এসে মুখে ধাক্কা দেবে—এই ভয় সবসময়।

প্রিয় সিনেমা? ‘কবীর সিং’—নিজের অভিনীত সিনেমাই বেছে নিলেন।

সারাজীবন যেসব পোশাকে থাকতে পারবেন? পাজামা, অ্যাথলেজার, ও আরামদায়ক ভারতীয় পোশাক।

এই র‍্যাপিড ফায়ার ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন কিয়ারা। তার সরল, খোলামেলা ও মজার উত্তরগুলো ভক্তদের মনে আবারও জায়গা করে নিচ্ছে।