শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মোয়াজ্জেকে হত্যা 

জেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মোয়াজ্জেম কে দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (৩ মে) ফজরের নামাজের সময় পশ্চিম লইয়ারকুল জামে মসজিদেন এই ঘটনা ঘটে।

নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর মসজিদের ভেতরেই দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ মিয়া । পরে এই ঘটনায় অভিযুক্ত জসিমকে স্থানীয় লোকদের সহায়তায় পুলিশ আটক করে।

কি কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তা অবশ্য জানাতে পারেননি স্থানীয়রা। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তিনি আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।