সন্দ্বীপে মেধা অন্বেষণে জেএএমের বৃত্তি প্রদান কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সন্দ্বীপ প্রতিনিধি:

চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ উপজেলা সন্দ্বীপে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ঝরে পড়া রোধে নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে ।সামাজিক ও সেবামূলক সংগঠন জেএএম এই মহতী বৃত্তি প্রদান কর্মসূচির ঘোষণা দিয়েছে ।এলাকার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করতেই মূলত এই বিশেষ আয়োজন করা হয়েছে ।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক মাধ্যমিক ও সমমান পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ সন্দ্বীপের ৭০ জন কৃতি শিক্ষার্থীকে এই আর্থিক বৃত্তি দেওয়া হবে। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি উৎসাহিত হবে ।দ্বীপের দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝেও এই খবর দারুণ উদ্দীপনার সৃষ্টি করেছে। স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা জেএএমের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে সাধুবাদ জানিয়েছেন ।সন্দ্বীপের মতো বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।আগামী দিনে এই বৃত্তি কার্যক্রমের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

সংগঠন সূত্রে জানা যায় বৃত্তি প্রাপ্তির জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে ।সম্পূর্ণ স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই যোগ্য প্রার্থীরাই এই সুবিধার আওতায় আসবে ।আগামী মাসের মধ্যেই বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে স্থানীয় শিক্ষক ও বিশিষ্টজনদের নিয়ে একটি বিশেষ মূল্যায়ন কমিটি এই পুরো প্রক্রিয়াটি তদারকি করছে। শিক্ষা খাতের উন্নয়নে সমাজের বিত্তবানদের এমন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।