ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জোবাইদা রহমানের জামিন

প্রকাশিত: 14 May 2025, 12:52 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁর দণ্ডের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন।

ডা. জোবাইদার পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।

এর আগে, মঙ্গলবার ৫৮৭ দিন পর দায়ের করা আপিলের বিলম্ব মার্জনার আবেদনও মঞ্জুর করেন হাইকোর্ট। আদালত দেরির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে আপিল শুনানির পথ সুগম করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলায় অভিযোগ আনা হয়, তারা সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জন করেছেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর এই মামলায় ডা. জোবাইদা রহমানকে তিন বছরের সাজা দেওয়া হয়। তবে তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করায় বিচার কার্যক্রম অনুপস্থিতিতে সম্পন্ন হয়।

মন্তব্য করুন