ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সরকারি কর্ম কমিশনের নতুন সাত সদস্যের শপথ গ্রহণ

প্রকাশিত: 2 March 2025, 12:53 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাত সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।

নবনিযুক্ত সাত সদস্য হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম।

গত ১৯ ফেব্রুয়ারি এই সাত সদস্যকে নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে।

মন্তব্য করুন