সহপাঠীকে বাঁচাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ স্কুলছাত্র আহত

অনলাইন ডেস্ক:

সহপাঠীকে রক্ষা করতে যেয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছে যশোর মুসলিম একাডেমি স্কুলের নবম শ্রেণির দুই ছাত্র। গতকাল সোমবার সকাল ৯টার দিকে স্কুলের পাশের এক নার্সারির সামনে এই ঘটনা ঘটে। আহতরা হল সাজিদ ও বাইজিদ শিকদার। তাদের বয়স ১৫ বছর।

শহরের ঘোপ এলাকার অধিবাসী তারা। আহতরা জানায়, ঘটনার সময় তাদের বন্ধু আকাশকে ধরে কয়েকটি কিশোর জিলা স্কুলের দিকে নিয়ে যেতে উদ্যত হয়। তারা প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে মুসলিম একাডেমির শিক্ষকরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ছুরির আঘাত তাদের পায়ে লেগেছে।