ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সাবেক সিইসি নুরুল হুদার আটক প্রক্রিয়ায় ‘মব জাস্টিস কাম্য নয়’: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 23 June 2025, 12:42 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সরকারের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার আটক প্রক্রিয়ায় যেভাবে মব জাস্টিস হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন কিছু হয়ে থাকলে, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা আরও জানান, “গতকাল সাবেক সিইসি হাবিবুল আউয়ালের গ্রেফতারের খবরটি সঠিক নয়। তিনি গ্রেফতার হননি। তবে উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদা আটক হয়েছেন। তাকে যেভাবে আটক করা হয়েছে, সেটি কাম্য নয়।”

এদিকে কৃষি জমি রক্ষায় উদ্যোগ নেওয়ার কথাও জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “কৃষি জমি দখল রোধে একটি ‘কৃষি জমি সুরক্ষা আইন’ প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যেন দেশীয় ফল হারিয়ে না যায়।”

পরিদর্শনের সময় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান এবং কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন