সিটি নির্বাচনে সর্বশক্তি দিয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক:

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে নেতা-কর্মীদের সর্বশক্তি দিয়ে দিনরাত কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিগত জাতীয় নির্বাচনের ভুলত্রুটিগুলো পর্যালোচনা করে তা থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

দলীয় নীতি-নির্ধারকদের উদ্দেশ্যে জামায়াত আমির জানান, নির্বাচনের সুনির্দিষ্ট কৌশল নির্ধারণের পাশাপাশি এখন থেকেই সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাতে হবে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে নির্বাচনের প্রস্তুতি বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি।