সুপ্রিম কোর্টে অপ্রীতিকর ঘটনার পর প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের প্রতিশ্রুতি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বুধবার ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাসহ দেশের বিচারিক প্রতিষ্ঠানে ঘটিত অস্বস্তিকর ঘটনাগুলোর পর প্রধান বিচারপতির কার্যালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে প্রধান বিচারপতির কার্যালয় জানায়, দেশের বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং চ্যালেঞ্জ সত্ত্বেও বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সমস্ত ঘটনার নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে সুপ্রিম কোর্টসহ জেলা জজ এবং ম্যাজিস্ট্রেসি আদালতগুলোর মধ্যে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধান বিচারপতি দেশের বৃহত্তর স্বার্থে বিচার বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সকল আদালত ও ট্রাইব্যুনালের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।