ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সেনা হেফাজতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ কর্মকর্তা

প্রকাশিত: 11 October 2025, 7:04 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে একজন কর্মকর্তা বর্তমানে এলপিআর-এ (অবসরোত্তর ছুটি) রয়েছেন বলে নিশ্চিত করেছে সেনাসদর।

শনিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি বলেন, অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী প্রচলিত আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মোট ২৫ জন সেনা কর্মকর্তা—সাবেক ও বর্তমান—এর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। তবে এখনো সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ওয়ারেন্টের কপি পৌঁছেনি।

সেনাসদর জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ৯ জন ইতোমধ্যে অবসরে গেছেন এবং ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সংবিধান ও আইন অনুযায়ী সম্মান দেখিয়ে সেনাবাহিনী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে।

মন্তব্য করুন