সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের দাম্মাম শহরে একটি ভবনের বারান্দা থেকে পড়ে নিহত হয়েছেন বাংলাদেশি যুবক সাগর মাতুব্বর। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাগর মাতুব্বর গত ৩-৪ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবে যান। সেখানে তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনে কাজ করছিলেন। গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে তিন তলা একটি ভবনের বারান্দায় গ্রিলের কাজ করতে গিয়ে হঠাৎ নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা টিটো মোল্লা বলেন, “আমরা সন্ধ্যায় শুনেছি, সাগর ভবনের ওপরে কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন।”