হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল “সম্পূর্ণ উন্মুক্ত”রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

 

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল অবশিষ্ট যুদ্ধবিরতি সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।”

 

তিনি আরও জানান, জাহাজ চলাচল ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করে পরিচালিত হবে।

 

এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন যে, হরমুজ প্রণালী “সম্পূর্ণ খোলা এবং স্বাভাবিকভাবে চলাচলের জন্য প্রস্তুত”রয়েছে।

 

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে বিবেচিত হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে স্বস্তি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

সূত্র: আল জাজিরা