অনলাইন ডেস্ক:
গতকাল বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতার কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য পাঁচ মাস ২৩ দিন পর তোলা হয়েছে শহীদ সুজন ইসলামের লাশ। আদালতের নির্দেশে এই লাশ উত্তোলন করা হয়।
সুজন ইসলাম গত ৫ই আগস্ট ঢাকা আশুলিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন। তিনি ঢাকা আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। পরদিন ৬ আগস্ট তার লাশ নিজ বাড়িতে এনে দাফন করা হয়।
লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শাফায়াত আখতার, হাতীবান্ধা থানার পুলিশ সদস্যরা এবং অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষ। সুজন ইসলামের বাবা শহিদুল ইসলাম বলেন, “আমার ছেলের লাশ উত্তোলন করেছে এতে আমার কোন দুঃখ নেই, আমি শুধু প্রকৃত অপরাধীদের বিচার দাবি করছি।”
হাতীবান্ধা থানার ওসি মাহমুদু-ন্নবী জানিয়েছেন, সুজন হোসেনের পিতার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে।











