৭ মাস পর কবর থেকে উত্তোলন করা হলো তানজিন তিশার সহকারী শহিদ আলামিনের লাশ

অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে তানজিন তিশার সহকারী শহিদ আলামিনের লাশ। ২০২৩ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আলামিনের। পরে, ময়নাতদন্ত ছাড়াই তাকে শ্রীনগরের কাশেমনগর কবরস্থানে দাফন করা হয়।

গত সোমবার, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানার পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের লাশ উত্তোলন করা হয়।

এ ঘটনা সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ গণমাধ্যমকে জানান, আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ৭ মাস পর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ঘটনার চার মাস পর, আলামিনের বড় ভাই বাদল খলিফা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে তার মরদেহ উত্তোলন করা হয়। এ সময় শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইব্রাহীম কবরস্থানে উপস্থিত ছিলেন।

এখন ময়নাতদন্তের মাধ্যমে আলামিনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এই ঘটনায় আরও তদন্তের প্রয়োজনীয়তা হতে পারে।