অনলাইন ডেস্ক:
বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ, ২ মার্চ ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডসের পর্দা উঠছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ইতোমধ্যেই মনোনীতদের তালিকা প্রকাশ করেছে, এবং এবারের অস্কার দৌড়ে বেশ কিছু সিনেমা ও শিল্পী এগিয়ে রয়েছে।
এই বছর সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ১৩টি মনোনয়ন নিয়ে, এটি ইংরেজি ভাষার বাইরের প্রথম সিনেমা যা এত বেশি বিভাগে মনোনীত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ।
দ্বিতীয় স্থানে রয়েছে দুটি সিনেমা—‘দ্য ব্রুটালিস্ট’ এবং ‘উইকেড’। প্রত্যেকটি সিনেমা ১০টি মনোনয়ন পেয়েছে। ‘উইকেড’ সিনেমাটি সেরা চলচ্চিত্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে মনোনীত হয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে।
এছাড়া, সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়া শিল্পীদের মধ্যে আছেন:
টিমোথি শ্যালামে (‘আ কমপ্লিট আননোন’) – সেরা অভিনেতা হিসেবে মনোনীত।
মনিকা বারবারো (গায়িকা জোয়ান বায়েজ চরিত্রে) – সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত।
সেবাস্তিয়ান স্ট্যান (‘দ্য অ্যাপ্রেনটিস’) – সেরা অভিনেতা হিসেবে মনোনীত।
মাইকি ম্যাডিসন (‘আনোরা’) – সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত।
ডেমি মুর (‘দ্য সাবস্ট্যান্স’) – সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত।
পরিচালক বিভাগে মনোনীতরা হলেন:
শণ বেকার (‘আনোরা’) – সেরা পরিচালক হিসেবে মনোনীত।
জেমস ম্যানগোল্ড (‘আ কমপ্লিট আননোন’) – সেরা পরিচালক হিসেবে মনোনীত।
এছাড়া, পাশর্^ অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন জেরেমি স্ট্রং (‘দ্য অ্যাপ্রেনটিস’)।
অস্কারের জমকালো আয়োজনের দিকে এখন সবাই তাকিয়ে। এই বছর অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা এবং সাবেক লেট-নাইট হোস্ট কনান ও’ব্রায়েন।
চলচ্চিত্রপ্রেমীদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না, ২ মার্চ রাতে জানা যাবে, কাদের হাতে উঠবে সেরা চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণমূর্তি!











