অনলাইন ডেস্ক:
মুম্বাইয়ের উপকূলে ভারতীয় নৌ বাহিনীর একটি স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী একটি ফেরির সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া এবং ভারতের সরকারি বার্তা সংস্থা এএনআই থেকে এই খবর জানা গেছে।
ভারতীয় নৌ বাহিনী এক বিবৃতিতে জানায়, স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা যাত্রীবাহী ফেরির সঙ্গে প্রচণ্ড বেগে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নৌ বাহিনীর এক কর্মকর্তা এবং সরঞ্জাম প্রস্তুতকারকের দুই ব্যক্তিসহ ১৩ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় ফেরি থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশিত হয়। ঘটনার সময় ফেরিতে ১১০ জন যাত্রী ছিলেন, এবং স্পিডবোটে ছিলেন ৫ জন। নিহতদের মধ্যে ফেরির ১০ জন যাত্রী ছিলেন। তবে বাকি ১০২ জন যাত্রীসহ নৌবাহিনীর উদ্ধারকারী দল দুই যাত্রীকে জীবিত উদ্ধার করেছে।
ঘটনার সময়, নৌ বাহিনীর স্পিডবোটটি বিকেল ৪টার দিকে ইঞ্জিন পরীক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের কারঞ্জার এলাকায় নীল কমল নামক ফেরির সঙ্গে সংঘর্ষে পড়ে। ফেরিটি গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপে যাত্রী নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের দুই ঘণ্টা পর এর ভিডিও প্রকাশিত হয়।
দুর্ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন। উদ্ধার অভিযানে ভারতীয় নৌ বাহিনী, কোস্ট গার্ডের সদস্যরা, ১১টি নৌকা, তিনটি মেরিন পুলিশ নৌকা, উপকূলরক্ষী বাহিনীর একটি নৌকা এবং স্থানীয় জেলেরা অংশ নিয়েছে। এছাড়া, চারটি হেলিকপ্টারও উদ্ধার অভিযানে সহায়তা করেছে।











