ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৬ জন নিহত, ২৮ জন আহত

প্রকাশিত: 23 March 2025, 2:21 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আরও ২৮ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় রবিবার (২৩ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে। হামলাটি লেবাননের তায়ার শহর, বেশ কিছু উপত্যকা এবং গ্রামকে লক্ষ্য করে চালানো হয়।

লেবাননের জনস্বাস্থ্য জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় ৬ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫টি বিমান হামলা চালিয়েছে বলে লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের বিমান বাহিনী লেবাননের হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অবকাঠামো, সামরিক রকেট লঞ্চার এবং অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে, ইসরায়েল সতর্ক করেছে যে, তাদের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তারা আরও হামলা চালাবে।

মন্তব্য করুন