জেলা প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার বাসিন্দা এবং ফকিরহাটের বিসমিল্লাহ ফিড মিলের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান চানু জানান, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সাইকেল আরোহী আতিয়ার রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।











