ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: নির্বাচন কমিশন

প্রকাশিত: 12 May 2025, 9:53 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ।

এর আগে একই দিনে সরকার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলাকালীন সময় পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন