আপডেট : গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানায় আগুন, নিহত ১

জেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার (২২ ডিসেম্বর) বেলা ২টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় অবস্থিত ফেনাসেমিকন বোতাম কারখানায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর, বিকাল পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুনুর রশিদ জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনা সম্পর্কে আরও তদন্ত চলছে।