পাসপোর্ট না নিয়ে বিমানবন্দরে হাজির দিশা পাটানি
অনলাইন ডেস্ক:
রোববার সকালে মুম্বাই বিমানবন্দরে ধরা দিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সাদা ফুলহাতা টি-শার্ট আর নীল ব্যাগি জিনসে হাজির হন তিনি, মুখভরা হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে এগিয়ে যান টার্মিনালের দিকে। তবে গেটে গিয়েই বাঁধে বিপত্তি—সঙ্গে ছিল না পাসপোর্ট!
ঘটনাটি বুঝেই থেমে যান দিশা, কিছুক্ষণ পরে ফিরে আসেন গাড়ির দিকে। হতভম্ব পাপারাজ্জিদের প্রশ্নে হালকা হাসি হেসে শুধু বলেন, “কিছু না।” এরপর আর কোনও কথা না বাড়িয়ে গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেকে মজা করে মন্তব্য করছেন, “তারকা হলেও ভুল তো হয়ই!” কেউ আবার বলছেন, “দিশার স্টাইল যেমন অনবদ্য, তেমনি ভুলও সুপারস্টার লেভেলের!”
দিশা ঠিক কোথায় যাচ্ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে গত মাসেই তাকে দেখা গেছে মোনাকোতে অনুষ্ঠিত ‘এফ১ গ্র্যান্ড পিক্স ২০২৫’-এ, যেখানে তার ব্যাকলেস টপ ও ব্যাগি জিনস পরা চেহারা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল চর্চা হয়।
২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দিশা। এরপর তামিল ছবি ‘লোফার’ ও আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন অ্যাকশন-কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং নিয়ে।
