ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিশেষ সম্মাননা পাচ্ছেন নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী

প্রকাশিত: 26 November 2026, 3:56 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

দেশের নাট্যাঙ্গনে ২৫ বছরের বর্ণিল পথচলা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরমেন্স আওয়ার্ড ২০২৬’র বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন নন্দিত নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক এবং দুটি সিনেমা নির্মাণ করে অগণিত দর্শকের ভালোবাস ও প্রশংসা অর্জন করেছেন।

দেশের প্রধান জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি) চয়নিকা চৌধুরীকে এই বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (সাবেক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘হল অব ফেমে’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর।

এই বিশেষ আয়োজনে আনুষ্ঠানিকভাবে চয়নিকা চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। অনুভূতি প্রকাশ করে এই নির্মাতা বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছি। চলার পথে বাধা-বিপত্তি এসেছে বহুবার, তবু কাঙ্খিত লক্ষ থেকে সরে না গিয়ে কাজকে প্রাধান্য দিয়েছি। আর এভাবে পেয়েছি সাফল্যের দেখা, অভিজ্ঞতা হয়েছে ২৫ বছরের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার। এই অর্জনে সিজেএফবি আমাকে যে সম্মাননা জানাচ্ছে, তাতে আমি গর্বিত।

মন্তব্য করুন