ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইসরাইলি হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত

প্রকাশিত: 13 June 2025, 12:33 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা, সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইসরাইলি হামলায় নিহত হওয়া দ্বিতীয় সর্বোচ্চ র‍্যাঙ্কের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

সেই সঙ্গে তেহরানে ইসরাইলি হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামিও নিহত হয়েছেন। ইসরাইলি বিমান হামলায় তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত আইআরজিসির জেনারেল কমান্ড সদর দপ্তর গুরুতরভাবে আঘাত পায়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সেখানে আগুন লেগে ধোঁয়া দেখা গেছে। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

অপরদিকে, ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের এই মারাত্মক হামলায় দেশটির প্রধান তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের তেল পরিশোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে এবং জ্বালানি সরবরাহে কোনো বাধা নেই।’

শুক্রবার সকালে ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড প্রধান হোসেইন সালামির মৃত্যুর খবর নিশ্চিত হয়।

মন্তব্য করুন