ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: 14 June 2025, 12:51 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে। ইসরায়েলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে এবার দেশটির সামরিক ও বিমানঘাঁটিগুলোতে একযোগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

শুক্রবার (১৪ জুন) ভোর থেকে শুরু হওয়া এই হামলা-প্রতি হামলায় দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাতের মাত্রা বেড়েছে। ফলে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সর্বশেষ খবরে, হতাহতের সংখ্যা বাড়ছে—তবে আহতদের মধ্যে বেশিরভাগই ইরানের নাগরিক বলে জানা গেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, ইসরায়েলের আগ্রাসনের জবাবে ‘ট্রু প্রমিস ৩’ নামের একটি সামরিক অভিযান চালানো হয়েছে। এই অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ তারা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও ইসরায়েলকে সহযোগিতা করেছে। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলা প্রতিহত করা হয়। তবে এখনো বিমান বা নৌবাহিনীর সহায়তা নেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের পূর্বাংশের রামাত জান এলাকায় একটি ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মাগেন ডেভিড অ্যাডম (Magen David Adom) — ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সংস্থা জানায়, রকেট হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংস্থাটির এক মুখপাত্র বলেন, “তেল আবিব মহানগরীর সাতটি ভিন্ন স্থানে আমাদের উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।”

এদিকে দুই পক্ষের কর্মকর্তারাই আরও অভিযানের হুঁশিয়ারি দিয়ে চলেছেন। নতুন করে সংঘর্ষ না থামলে তা আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন